ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ads

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।


এ সময় ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুর রহমান ও আলী রেজা মো. আসাদুজ্জামানসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ ম্যারাথনে প্রায় সেনাবাহিনীর ১ হাজার সামরিক ও বেসামরিক সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

একই সাথে বঙ্গবন্ধু সেনানিবাসেও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এস এম আছাদুল হকসহ সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page